চুয়াডাঙ্গার সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে গণসংযোগ করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসাইন, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম, অফিস সম্পাদক আশির উদ্দীন, মাখালডাঙ্গা ইউনিয়ন আমির মাওলানা মহসিন আলী, ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রাজ্জাক, ইউনিয়নের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, স্থানীয় মুন্সী মুজিবুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণসংযোগে নেতারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
সমীকরণ প্রতিবেদন