সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সাংবাদিকের দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২৫ ইং
গাংনীতে সাংবাদিকের দোকানে চুরি

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের মন্ডলপাড়ায় স্থানীয় সাংবাদিক মাজিদ আল মামুনের দোকানে ঢুকে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি ঘটনা ঘটিয়েছে অজ্ঞাত ব্যক্তি। গত শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে তার মালিকানাধীন ‘মুজিব এন্টারপ্রাইজ’ নামের দোকানে চুরির ঘটনা ঘটে।

মাজিদ আল মামুন জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে শনিবার রাতে বাড়ি যান তিনি। গতকাল দোকানে সকালে গিয়ে দেখেন ক্যাশ ড্রয়ার নিচে পড়ে আছে। ভিতরে ঢুকে দেখেন-বেনসন, গোল্ডলিফ, স্টার, নেভি, ক্যামেল ও রয়েল ব্র্যান্ডের সিগারেটসহ বেশ কিছু মালামাল নেই। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, দোকানের তিনটি ক্যামেরার মধ্যে দু’টি সচল ছিল, আরেকটি দোকানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অকার্যকর করে দেয় চোর। একটি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পোশাক ছাড়া, মাথা ও মুখ তোয়ালে দিয়ে বাঁধা অবস্থায় ক্যাশ ড্রয়ার খুলে টাকা নিচ্ছে এবং পরে সিগারেট নিয়ে চলে যাচ্ছে।

সাংবাদিক মামুন বলেন, ‘মুখ বাঁধা থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব নয়। তবে গ্রামে মাদক ও দেহ ব্যবসাসহ নানা কারণে বাইরের লোকজনের আনাগোনা বেড়েছে। চোরদের মধ্যে স্থানীয় কারও সহায়তা থাকতে পারে।’

তিনি আরও জানান, ঈদের আগেও হাড়াভাঙ্গা, খাসমহল, পশ্চিম মালসাদহসহ আশপাশের দোকানগুলোতে একইভাবে কেবল টাকা ও সিগারেট চুরি হয়েছে। কিছুদিন আগেও একরাতে একাধিক দোকানে একই কায়দায় চুরি হয়েছিল। এ ঘটনায় গাংনী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

এ বিষয়ে গাংনী থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আল মামুন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত