চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমির রুহুল আমিন। সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
এছাড়া জেলা কর্মপরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক, আলতাফ হোসেন, নূর মোহাম্মদ হোসাইন টিপু, দারুস সালাম, মাসুম বিল্লাহ, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হীরক, মাওলানা মহিউদ্দিন, ইসলাইল হোসেন ও অধ্যাপক খলিলুর রহমান। সভায় গত মে মাসে জেলার ৮টি সাংগঠনিক শাখার কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। একইসঙ্গে আগামী মাসের সাংগঠনিক পরিকল্পনা গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ১৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ‘সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ’ পালন করবে চুয়াডাঙ্গা জেলা জামায়াত।
নিজস্ব প্রতিবেদক