চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন। গতকাল শুক্রবার বাদ মাগরিব ধোপাখালী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তব্যের শুরুতে অ্যাড. রুহুল আমিন গ্রামবাসীর মধ্যে যাঁরা ইন্তেকাল করেছেন, তাঁদের স্মরণ করে মাগফিরাত কামনা করেন।
এসময় রুহুল আমিন বলেন, ‘আমি নির্বাচনে অংশ নিতে চাই। আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা চাই। যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে ধোপাখালী গ্রামকে পৌরসভার আদলে গড়ে তুলব। খেলাধুলার দিক থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করব এবং শিক্ষার্থীদের কথা চিন্তা করে একটি কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।’
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, তারবিয়্যাত সম্পাদক জিয়াউল হক, মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাওলানা হাফিজুর রহমান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, জীবননগর পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, উথলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান এবং গ্রামের প্রবীণ ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ।
জীবননগর অফিস