রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিগড়িতে জামায়াতের গণসমাবেশে অ্যাড. রাসেল

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২৫ ইং
ডিগড়িতে জামায়াতের গণসমাবেশে অ্যাড. রাসেল

‘জুলাই বিপ্লবের পর আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না’- বলেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের। গতকাল শুক্রবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ডিগড়ি গ্রামের মাদরাসার সামনে ৭ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অ্যাড. মাসুদ পারভেজ রাসেলে আরও বলেন, ‘জামায়াত চায় একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত দেশ। আমরা চাই মানুষের ভোটাধিকার ফিরে পাক। আর যেন দিনের ভোট রাতে না হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই না আমাদের সন্তানরা ঘুষ দিয়ে চাকরি পাক। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক। যারা এই চেতনায় বিশ্বাসী নয়, তারাই জামায়াতের বিরোধিতা করে।’


সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াত সভাপতি হাফেজ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম ও পৌর সেক্রেটারি মোস্তফা কামাল। সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমরান হোসেনসহ দলীয় নেতাকর্মীরা। উপস্থাপনায় ছিলেন পৌর জামায়াতের প্রচার বিভাগের সভাপতি হুমায়ুন কবির। গণসমাবেশ শেষে দিগড়ি গ্রাম ও বটতলায় গণসংযোগ করেন অ্যাড. রাসেল।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত