ঝিনাইদহ বিসিক শিল্পনগরী পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের শিল্পসচিব মো. ওবায়দুর রহমান। বিদ্যমান শিল্পনগরীটি সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিল্পসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিল্পসচিব সাজেদুর রহমান, ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাবেক ছাত্রনেতা ওয়াজিউল হক শরীফ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আলিম, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, শিল্পনগরীর কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার ও সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল বারিক।
বিসিক শিল্প নগরী পরিদর্শনকালে তিনি বিসিক সম্প্রসারণে অতিরিক্ত জমি অধিগ্রহণের আশ্বাস দেন। পরে তিনি চুয়াডাঙ্গা গ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলীমের প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে এতিমদের সঙ্গে তিনি কিছু সময় কাটান। এসময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুল মজিদ উপস্থিত ছিলেন। পরে শিল্পসচিব ঝিনাইদহ খাবার স্যালাইন ফ্যাক্টরি পুনরায় চালু করা যায় কিনা তা দেখতে পুরাতন হাসপাতাল পরিবর্তন করেন।
ঝিনাইদহ অফিস