আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সিরাজুল ইসলাম (মাস্টার)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনের ব্যক্তিগত কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সিরাজুল ইসলাম কমিটির দায়িত্ব গ্রহণের বিষয়টি অবহিত করেন এবং দলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
সাক্ষাতে শরীফুজ্জামান শরীফ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সমাজিক ও রাজনৈতিক ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্যসচিব কুরবান আলী, নাগদাহ্ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন (সাবেক মেম্বার), সাধারণ সম্পাদক শাহিনুর আলম শাহিন (সাবেক মেম্বার), যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোলদাড়ী বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার ইমাদুল হক একদুল।
এছাড়াও উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন যুবদলের নেতা আলমগীর হোসেন, আব্দুল আল মামুন, সেলিম হোসেন, আইলহাঁস ইউনিয়ন যুবদল নেতা ও ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান মনির, নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক অনিক হুসাইন এবং ক্রীড়া সম্পাদক রাজিবুল হাসান বাপ্পি প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম সকলের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক