বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা

১৭ জুন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ভোট ২৮ জুন

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৫ ইং
১৭ জুন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ভোট ২৮ জুন

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। গত ১ জুন নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. মারুফ সারোয়ার বাবু এ তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৮ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে খসড়া ভোটার তালিকায় ভোটার সংখ্যা রয়েছেন ৬৪ জন আয়কর আইনজীবী।

জেলা আয়কর আইনজীবী নির্বাচন পরিচালনা উপ-পরিষদের দুজন সদস্য রয়েছেন। তাঁরা হলেন- অ্যাড. বদিউজ্জামান ও অ্যাড. সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ। ঘোষিত তফশিল অনুযায়ী ১ জুন খসড়া ভোটার তালিকা ও ১৫ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ জুন মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। ১৮ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৯ জুন প্রার্থী তালিকা প্রকাশ এবং ২২ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৮ জুন জেলা আয়কর সমিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য নির্বাচনে ১৫টি পদে ভোট গ্রহণ করা হবে। সভাপতি প্রার্থীর যোগ্যতা প্র্যাকটিসের বয়স ২০ বছর নির্ধারণ করা হয়েছে। সহসভাপতির প্রার্থীর যোগ্যতা প্র্যাকটিসের বয়স ১৭ বছর। সাধারণ সম্পাদক প্রার্থীর যোগ্যতা প্র্যাকটিসের বয়স ১৫ বছর। এছাড়া যুগ্ম সম্পাদক প্রার্থীর যোগ্যতা প্র্যাকটিসের বয়স ৭ বছর এবং কার্যনির্বাহী সদস্য প্রার্থীর প্র্যাকটিসের বয়স ৩ বছর হতে হবে। এ কমিটি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. মারুফ সারোয়ার বলেন, খসড়া ভোটার তালিকার ওপর কেউ কোনো আপত্তি জমা দেয়নি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে নির্বাচনের প্রার্থী ও ভোটারদের সার্বিক সহযোগিতা কামনা করছি। প্রসঙ্গত, গত ২৮ মে চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ