সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিশ্ব ইজতেমা শুরু ১২ জানুয়ারি

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৭ ইং
বিশ্ব ইজতেমা শুরু ১২ জানুয়ারি
সমীকরণ ডেস্ক: ২০১৮ সালে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ৫৩তম পর্ব জানুয়ারি ১২ তারিখে অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী প্রথম পর্ব ১৪ জানুয়ারি শেষ হবে। এরপর ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামী বছরের ইজতেমা সম্পন্ন হবে। গতকাল সোমবার বিশ্ব ইজতেমা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত আইনশৃংখলা বাহিনীর বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বৈঠকে। এই ইজতেমায় যেহেতু গ্রাম-গঞ্জে থেকে ধর্মপ্রাণ সাধারণ মুসুল্লি আসে, তাই তাদের যেন কোনোরকম কষ্ট না হয়, সেদিকেও নজর দেয়া হবে। ১৯৬৭ সালে টঙ্গীর পাগার গ্রামে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব ইজতেমা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড