সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : রায় ২৯ অক্টোবর

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৭ ইং
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : রায় ২৯ অক্টোবর
সমীকরণ ডেস্ক: ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুটি মামলায় ২৯ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালতের সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, ২৮ বছর আগে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়। ওই ঘটনায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়। দুটি মামলা একই বিচারকের আদালতে বিচারাধীন আছে। ২৯ অক্টোবর দুটি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। তিনি আরও বলেন, হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা করা হবে ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী এজলাসে। আর ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাসে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার রায় ঘোষণা করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড