পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য অধিকার আইনের দাবিতে স্মারকলিপি
- আপলোড তারিখঃ
১৭-১০-২০১৭
ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে নানা আয়োজনে বিশ্ব খাদ্য অধিকার দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য অধিকার প্রচারাভিযান জমায়েত আলোচনা ও র্যালির আয়োজন করেছে খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটি। গতকাল সোমবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে গণজমায়েত শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির নেতৃবৃন্দরা একটি স্মারকলিপি প্রদান করে।
‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চায়’ স্লোগানে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে গণজমায়েত শেষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আফজালুল হক বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, ওয়ার্কার্স পাটির সভাপতি সিরাজুল ইসলাম শেখ, সিপিবির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, জেলা কমিটির সহসভাপতি আবুল কালাম, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল হক বিশ্বাস, শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির অর্থ সম্পাদক ও পাসের নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক হাবিবি জহির রায়হান, ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারি সমন্বয়কারী নুঝাত পারভীন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম। আলোচনা শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই চাওয়ার দাবীনামা সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিশ^ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল কুমার ব্যানার্জী। উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, উপসহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, আমিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, গোলাম সিদ্দিক, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, বেলগাছি ইউনিয়নের মহিলা সদস্য সুফিয়া খাতুন, কৃষক লাল মোহাম্মদ, আব্দুল হালিম, শরিফুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল মান্নান প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ‘অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য-নিরাপত্তা ও গ্রামীন উন্নয়নে বিনিয়োগ বাড়াও’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দামুড়হুদায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি অফিস থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আয়ুব আলি, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমনুরুন্নবী।
জীবননগর অফিস জানিয়েছে, ‘অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীন উন্নয়নের বিনিয়োগ বাড়াও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে একটি র্যালি শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। এছাড়া বিভিন্ন গ্রামের কৃষকগণ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বিশ্ব খাদ্য দিবস’ ১৭ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটির আয়োজনে এবং খাদ্য অধিকার বাংলাদেশ ঢাকার সহযোগিতায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে ‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই’ এই শ্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে মেহেরপুর শহরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, ড. গাজী রহমান, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ। র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন। এ দিন বিভিন্ন দাবি সম্বলিত খাদ্য অধিকার বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটির নেতৃবৃন্দ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের কাছে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, খাদ্য অধিকার বাংলাদেশ ঝিনাইদহ জেলা কমিটির আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য অধিকার প্রচারাভিযান শিরোনামে ‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই’ শ্লোগানকে সামনে রেখে মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই’র সাথে মতবিনিময় সভা শেষে উপরোক্ত বিষয়ের উপর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে খাদ্য অধিকার ঝিনাইদহ জেলা কমিটির সহসভাপতি আমিনুর রহমান টুকু, অর্থ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, এইড ফাউন্ডেশনের সহকারি পরিচালক তন্ময় কুন্ডু ও কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স