রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রস্তুতি সভা

চিত্রাঙ্কন, আবৃত্তি, আলোচনা ও দোয়ার মাধ্যমে দিনব্যাপী আয়োজন

শহীদ জিয়ার আদর্শ ও রাজনৈতিক দূরদর্শিতা আমাদের পথ চলার প্রেরণা- শরীফুজ্জামান
  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
চিত্রাঙ্কন, আবৃত্তি, আলোচনা ও দোয়ার মাধ্যমে দিনব্যাপী আয়োজন


মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় জেলা বিএনপির কার্যালয়ে এর আয়োজন করা হয়। সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতিই ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক। দেশের ক্রান্তিকালে যখন স্বাধীনতার ঘোষণার প্রয়োজন ছিল, তিনি বীরোচিতভাবে সেই দায়িত্ব পালন করেন। আজ তাঁর রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক দূরদর্শিতা আমাদের পথ চলার প্রেরণা। তাঁর শাহাদাতবার্ষিকী পালন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের কাছে দায়িত্ব, কর্তব্য ও চেতনার জাগরণ। এই দিনে তাঁর আদর্শকে নতুনভাবে স্মরণ করব আমরা। জেলা বিএনপির পক্ষ থেকে এ বছর তাঁর শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই আয়োজনকে সফল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু এবং খালিদ মাহমুদ মিল্টন। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু।


এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দার বিলু, জেলা ওলামা দলের আহ্বায়ক ফজলুর রহমান ফজলু এবং সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসেন।


সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ মে (শুক্রবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় এবং শোক পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শিশুদের জন্য চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় আলোচনা সভা এবং দুপুর ১২টায় দোয়া মাহফিলের আয়োজন থাকবে। এছাড়াও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে দোয়া মাহফিল ও সর্বসাধারণের মাঝে খাবার বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত