চুয়াডাঙ্গা-মুজিবনগর রুটে রেল সংযোগে ৬২৫ কোটি টাকা বরাদ্ধ পাচ্ছি
- আপলোড তারিখঃ
১৭-১০-২০১৭
ইং
মুজিবনগরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ক সভায় এমপি ফরহাদ বললেন
মুজিবনগর অফিস: মুজিবনগরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষে আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেহেরপুর জেলা তথ্য অফিস ও মুজিবনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল সোমবার বিকাল চারটার সময় আনন্দবাস বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন।
প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি বলেন, আওয়ামীলীগ সরকার ৮ বছরে একটানা যত উন্নয়নমূলক কাজ করেছে, অন্য সরকারের আমলে এত উন্নয়নমূলক কাজ হয়নি। বর্তমান সরকারের আমলে পদ্মাসেতু নির্মান হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, ভৈরব নদী খনন, শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বই তুলে দেওয়া, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বিল্ডিং, চাকুরীজিবিদের বেতন বাড়ানো ইত্যাদি। এছাড়া এখন আর রাত জেগে কাউকে গ্রাম পাহারা দিতে হয় না। মুজিবনগর উপজেলাজুড়ে নতুন বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে। আগামীতে মুজিবনগরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য ৩০০ কোটি টাকার বরাদ্ধ পেতে যাচ্ছি, চুয়াডাঙ্গা থেকে মুজিবনগরে রেল সংযোগ নিয়ে আসার জন্য আরো ৬২৫ কোটি টাকার বরাদ্ধ পেতে যাচ্ছি আমরা। আর মুজিবনগরে এসব তৈরি হয়ে গেলে প্রতিদিন প্রায় ১০০০ লোকের সমাগম থাকবে।
উপজেলা আইসিটি টেকনিশিয়ান জাহীদ হাসান রাজিবের সনণ্চালনায় আরো বক্তব্যে রাখেন, বাগোয়ান ইউনিয়নের সভাপতি মজিবর রহমান মধু,সাধারন সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মতিউর রহমান মতিন, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন, জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক এ্যাড. রুতশোভা মন্ডল, মুজিবনগর উপজেলা যুব মহিলালীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ। এসময় ইউপি সদস্য সাংবাদিক বৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য, আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মী ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স