সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-মেহেরপুরে ফারিয়ার মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৭ ইং
চুয়াডাঙ্গা-মেহেরপুরে ফারিয়ার মানববন্ধন
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সুনির্দিষ্ট নিতিমালা প্রণয়নের দাবীতে সমীকরণ ডেস্ক: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সুনির্দিষ্ট নিতিমালা প্রণয়নের দাবীতে চুয়াডাঙ্গা ঔষধ প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। গতকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা হাসান চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্তিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়াদ্দার টোটন, ফারিয়ার সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাফিজউদ্দিন হাবলু, ম্যানেজার ফরামের সভাপতি আমিনুল ইসলাম মুকুল, সাধারণ, সম্পাদক শফিকুল ইসলাম শফি ও ঔষধ কোম্পানির জেলার সমস্ত প্রতিনিধিবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, কথায় কথায় চাকুরীচ্যুত করা যাবে না। বাজারের সাথে সামজ্ঞস্য রেখে টিএডিএ দিতে হবে। ব্লাংক চেক বা মুল সাটিফকেট জমা রাখা যাবে না। এছাড়া আরও বিষয়ে দাবি দাওয়া রেখে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হয়। দর্শনা অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় দর্শনায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ সামজ্ঞস্যপূর্ণ বেতন কাঠামো তৈরিসহ ঔষধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দামুড়হুদা উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ও উদ্যোগে দর্শনা বাসস্ট্যান্ড বকচত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফারিয়া সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মহিবুর রহমান সাধন, সহসভাপতি ফাইজুল আলম সানজা, সহ-সম্পাদক আরিফুল ইসলাম, সুমন, হাসান, ডালিম, রবিউল, মধু, আওলাদ, আশা, মুন প্রমুখ। মেহেরপুর অফিস জানিয়েছে, কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ ও সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরী ঔষুধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে জেলা শাখার ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)। রবিবার বেলা ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ফারিয়ার মেহেরপুর শাখার সভাপতি সেলিম রেজার নেতৃত্বে মানবন্ধন ও র‌্যালীতে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সোহাগসহ সকল কোম্পানীর ঔষধ বিক্রয় প্রতিনিধিরা। বেতনের যুক্তিসংগত একটি নুন্যতম সীমা নির্ধারণ করা, কথায় কথায় চাকরিচ্যুত না করা, বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে টিএ,ডিএ দেওয়াসহ ১২টি সুনির্দিষ্ট নীতিমালার দাবী নিয়ে মানববন্ধন করা হয়েছে। এর আগে মেহেরপুর জেনারেল হাসপাতাল মোড় থেকে একটি র‌্যালী বের করে প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড