সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে হেলমেট ব্যবহার না করায় ৬০ চালকের বিরুদ্ধে মামলা

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৭ ইং
ঝিনাইদহে হেলমেট ব্যবহার না করায় ৬০ চালকের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহ অফিস: সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতের হাত থেকে রক্ষা পেতে হেলমেটের ব্যবহার ও সচেনতনা বৃদ্ধির জন্য অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ। রোববার দিনব্যাপী শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে হেলমেট ব্যবহার না করায় ৬০ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার জানান, ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে শহরের আরাপপুর, হামদহ বাইপাস, টার্মিনাল, পাগলা কানাই মোড়সহ বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে অভিযান চালায় ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ ইব্রাহিম, কামাল হোসেন, মাজহারুল ইসলাম, সার্জেন্ট নাজমুল হাসান, টিএসআই সাইফুল ইসলাম ও প্রদীপ সরকার। এসময় হেলমেট ব্যবহার না করায় ৬০ জন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড