সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার সাদ্দামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, দাবি ছাত্রদলের

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৭ ইং
আলমডাঙ্গার সাদ্দামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, দাবি ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য চুয়ডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন দুর্লভপুর গ্রামের কৃতী সন্তান সাদ্দাম হোসেন শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হওয়ায় বর্তমান আওয়ামী লীগ পেটোয়া বাহিনী বাকশাল কায়েম করার লক্ষ্যে সাদ্দাম হোসেনকে চরমপন্থী সংগঠনের আঞ্চলিক নেতা বলে নানা রকম মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। গত ১১ অক্টোবর বুধবার গভীর রাতে আলমডাঙ্গা থানা পুলিশ ঘুমন্ত অবস্থায় সাদ্দামকে উঠিয়ে মারধর করতে থাকে এবং থানায় নিয়েও শারীরিক নির্যাতন করে ও প্রাণনাশের ভয় দেখিয়ে তার হাতে অকেজো অস্ত্র ধরিয়ে দিয়ে ছবি উঠানো হয় এবং মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এর আগে তাকে কয়েকবার বিভিন্ন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হয়, যে সকল মামলায় বর্তমানে সে জামিনে আছে। এলাকাবাসী সকলেই জানে যে, সাদ্দাম একজন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। সেই সাথে প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্তসহ সাদ্দামের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছে। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক শরিফ উর জামান সিজার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড