জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর বাজার সংলগ্ন মেসার্স বায়েজিদ ফল বাজারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে ফল বাজরের উদ্বোধন করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন। শাহাপুর বাজার কমিটির সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স বায়েজিদ ফল বাজারের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ মিয়া, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আসাদুজ্জামান ও ব্যবসায়ী আশাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ মিয়ার বড় মামা সিরাজুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার নুর ইসলাম খোকা, নাসিম আক্তার সুমন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী তছের আলী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, সাংবাদিক শেখ রাশেদুজ্জামান রাশেদ, রানা মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম খান সোহাগ। অনুষ্ঠান শেষে মেসার্স বায়েজিদ ফল বাজারের উদ্বোধন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া