আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুরে‌ ফল বাজারের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-05-10 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুরে‌ ফল বাজারের উদ্বোধন ছবির ক্যাপশন: আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুরে‌ ফল বাজারের উদ্বোধন

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর বাজার সংলগ্ন মেসার্স বায়েজিদ ফল বাজারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে ফল বাজরের উদ্বোধন করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন। শাহাপুর বাজার কমিটির সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স বায়েজিদ ফল বাজারের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ মিয়া, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আসাদুজ্জামান ও ব্যবসায়ী আশাদুল হক।


এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ মিয়ার বড় মামা সিরাজুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার নুর ইসলাম খোকা, নাসিম আক্তার সুমন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হা‌জী তছের আলী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, সাংবাদিক শেখ রাশেদুজ্জামান রাশেদ, রানা মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম খান সোহাগ। অনুষ্ঠান শেষে মেসার্স বায়েজিদ ফল বাজারের উদ্বোধন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)