সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় বাইসাইকেল আরোহী আহত

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় বাইসাইকেল আরোহী আহত
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার পাচমাইলে আলমসাধুর ধাক্কায় বাইসাইকেল আরোহী আহত হয়েছে। গতকাল দুপুরে সুবদিয়া গ্রামে সিপির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। জানা যায়, গতকাল শনিবার দুপুর ১টার সময় সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে সুবারেক আলী ডিঙ্গেদহ থেকে বাইসাইকেলযোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে পাচমাইল সিপির সামনে পৌছালে বিপরীত দিক থেকে একটি আলমসাধু তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। তার পা ভেঙ্গে ও মাথা কেটে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড