সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশুদের সুরক্ষা ও উন্নয়নে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০১৭ ইং
শিশুদের সুরক্ষা ও উন্নয়নে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান
চুয়াডাঙ্গা-মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা নিজস্ব প্রতিবেদক: ‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে চুুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৭ পালিত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে চুুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি কন্যা শিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। চুুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল। এসময় জেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি শিশু পরিবারের কন্যা শিশুরা উপস্থিত ছিল। মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কন্যা শিশু দিবস উপলক্ষে মেহেরপুর শিশু একাডেমীর আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন মেহেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক। চিত্রাংকন প্রতিযোগিতায় ক-গ্রুপে ১ম থেকে ৩য় শ্রেণী, খ- গ্রুপে ৪র্থ থেকে ৭ম শ্রেণী এবং গ- গ্রুপে ৮ম থেকে ১০ম শ্রেণীর বিভিন্ন বিদ্যালয়ের কন্যা শিশু শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। গাংনী অফিস জানিয়েছে, গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে র‌্যালিটি উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জাতীয় পাটির (জেপির) সভাপতি আব্দুল হালিম, গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান ও গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুনতাজ আলী। অনুষ্ঠানে কন্যাশিশু দিবসের বিভিন্ন দিক তুরে ধরে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও উপজেলা সুজনের সভাপতি আব্দুর রশীদ, গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড