লেমন-জগলু-ইবু পরিষদের দোয়া মাহফিল
- আপলোড তারিখঃ
১৪-১০-২০১৭
ইং
চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রয়াত সকল নেতৃবৃন্দ ও সদস্যদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় লেমন-জগলু-ইবু পরিষদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা শহরের বড় বাজার ফেরিঘাট রোডস্থ ফারিয়া মার্কেটের ৪র্থ তলায় লেমন-জগলু-ইবু পরিষদের নির্বাচনি পরিচালনা অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রয়াতদের মধ্যে চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি হাজি আশির উদ্দিন আশু মিয়া, সাধারণ সম্পাদক মরহুম হাজি ফতে আলী বিশ্বাস, মতিয়ার রহমান, একারউদ্দীন, মালেক জোয়ার্দ্দার, স্বর্গীয় বিনোদন কুমার আগরওয়ালা, সাইদুল মালিক টুলু আব্দুলাহকে নিয়ে বিশেষ দোয়াও করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লেমন-ইবু-জগলু পরিষদের সভাপতি পদপ্রার্থী আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদের জগলু ও সাধারণ সম্পাদক প্রার্থী ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবুসহ শাহাবুদ্দিন মালিক, নীল রতন সাহা, মঈদুল ইসলাম ভাষা, শফিউদ্দিন, শামসুজ্জামান খোকন, হাবিল হোসেন জোয়ার্দ্দার, হাজি সেলিম রেজা, প্রচার সম্পাদক পদপ্রার্থী মাহফুজুর রহমান মাফি, ডা. নাজমুল জোয়ার্দ্দার, বাবু, মহসিন রেজা, আব্দুল মালেক, মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, মো. জাকির হোসেন, মাসুদুর রহমান, হাফিজুল হক লাবলু, মো আবুল কালাম, মো. ফিরোজ, আহসান খান, শেখ পিয়ার, জাকির হোসেন টুটুল, বিপ্লব, আসলাম উদ্দীন, হাজি রিংকু জোয়ার্দ্দার, মাসুম, ইলিয়াস হোসেন, বজলুর রহমান, নিশিত চক্রবর্তী, দীপংকর দে, পবিত্র কুমার আগরওয়ালা, স্বপন, আজমুল হোসেন জোয়ার্দ্দার ঝড়ু, টিপু সুলতান, নুরুল আমিন, আশরাফুর রহমান জোয়ার্দ্দার মিলন।
এছাড়া চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন দোকান মালিকেরাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে লেমন-জগলু-ইবু পরিষদের প্রার্থীরা সকলের কাছে দোয়া কামনাও করেন।
কমেন্ট বক্স