বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে চালককে আহত করে ইজিবাইক ছিনতাই

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৫ ইং
মেহেরপুরে চালককে আহত করে ইজিবাইক ছিনতাই

মেহেরপুরে অভিনব কায়দায় চালক মো. শিপনকে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে মেহেরপুর সদর উপজেলার আলমপুরের কাছে এ ছিনতাই ঘটনা ঘটে। আহত শিপন আলী মেহেরপুর শহরের নতুন পাড়ার মো. আবুল হাশেমের ছেলে। আহত অবস্থায় চালক শিপনকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রী ছদ্মবেশে ৪ ছিনতাইকারী গাংনী যাওয়ার নাম করে ২৫০ টাকায় ভাড়া চুক্তিতে ইজি বাইকযোগে গাংনীর উদ্দেশ্যে রওনা দেন। ইজিবাইকটি আলমপুর ধোসার পাড়ার মাঝামাঝি পৌঁছা মাত্র যাত্রী বেশি ছিনতাইকারীরা ইজিবাইক চালক শিপন আলীকে ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে দিয়ে ইজি বাইক নিয়ে পালিয়ে যাই। পরে স্থানীয় লোকজন নামাজ পড়ে বাসায় ফেরার পথে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



কমেন্ট বক্স
notebook

সরোজগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার