মেহেরপুর শহরে বোমা বিস্ফোরণে একজন আহত ॥ বোমা উদ্ধার
- আপলোড তারিখঃ
১২-১০-২০১৭
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের গোরস্থানপাড়ায় বোমা বিস্ফোরণে আকালী (৩৫) নামের একজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ওই বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। আকালী শহরের শিশুবাগান পাড়ার আমজাদ হোসেনের ছেলে। বর্তমানে সে পুলিশ প্রহরায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গতকাল বুধবার সন্ধ্যায় শহরের গোরস্থানপাড়ায় একটি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। সেখান থেকে আহত অবস্থায় আকালীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়। বোমা বহনের সময় বোমার বিস্ফোরন আকালী আহত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে সদর থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজীসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
কমেন্ট বক্স