রোহিঙ্গা ক্যাম্পে ৩০০০০ গর্ভবতী
- আপলোড তারিখঃ
১২-১০-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে ৩০ হাজার গর্ভবতী নারী। এর মধ্যে এক থেকে সাত মাস সময়কালের গর্ভবতী নারীর সংখ্যাই বেশি। ইতিমধ্যে সাত হাজার তিনশ’ ৬০ জন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রগুলোর ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। এছাড়া, ২৫শে আগস্টের পর থেকে এ পর্যন্ত ক্যাম্পগুলোতে ছয়শ’ শিশু জন্মগ্রহণ করেছে। বিষয়টি সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল জানান, রোহিঙ্গা নারীদের গর্ভবতী হওয়ার হার বেশি। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে এমনটাই দেখতে পাচ্ছি আমরা। এটা কিভাবে কমিয়ে আনা যায় আমাদের ওই সে চেষ্টা থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত লাখ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু স্বাস্থ্যসেবার আওতায় আনা হয়েছে। এর মধ্যে এক লাখ ৩৭ হাজার একশ’ জনকে সিজেলস রুবেলা বা এমআর ভ্যাকসিন দেয়া হয়েছে। ৭৩ হাজার ৩২০ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেয়া হয়েছে। সব মিলিয়ে এরই মধ্যে এক লাখ ৫৪ হাজার ৭৬৮ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
কমেন্ট বক্স