সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সীগঞ্জে বাস পুকুরে পড়ে চালকসহ নিহত ৩, আহত ১০

  • আপলোড তারিখঃ ১২-১০-২০১৭ ইং
মুন্সীগঞ্জে বাস পুকুরে পড়ে চালকসহ নিহত ৩, আহত ১০
সমীকরণ ডেস্ক: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া দানিয়াপাড়ায় বুধবার বিকেলে বাস পুকুরে পড়ে চালকসহ তিনজন নিহত এবং ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন-যাত্রী সালমা বেগম (৩৫) ও গীতা পাল (৬০) এবং বাসচালক স্বপন মিয়া (৩৫)। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের বরাত দিয়ে সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান, ডুবে যাওয়া বাসটিতে আর কোন যাত্রী নেই। সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মাসকুদা লিমা জানান, এসএস পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় যাচ্ছিল। দ্রুতগতিতে বাসটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ চলায়। এরআগে স্থানীয় লোকজন গুরুতর আহতাস্থায় চারজনকে বাসের ভেতর থেকে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকা মেডিকেলে পাঠান। বাকী আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড