সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পা পিছলে ঢাকনা বিহীন ড্রেনে পড়ে মাথা ফাটলো নারীর

  • আপলোড তারিখঃ ১২-১০-২০১৭ ইং
পা পিছলে ঢাকনা বিহীন ড্রেনে পড়ে মাথা ফাটলো নারীর
শহর প্রতিবেদক: ঢাকনা না থাকায় পা পিছলে ড্রেনে পড়ে আহত হয়েছে ইচ্ছাবালা নামের এক নারী। গতকাল বিকালে চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জানা যায়, গতকাল বিকাল সাড়ে ৫টার সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার সুবাশ সর্দ্দারের স্ত্রী ও জীবননগর উপজেলার ঝাড়ুদার ইচ্ছাবালা (৩২) জীবননগরে কাজ শেষে বাড়ী ফেরার পথিমধ্যে মুক্তি পাড়ার মরহুম হেবা ডাক্তারের বাড়ীর সামনে পৌছালে তার পা পিছলে সামনে থাকা ঢাকনা না থাকায় ড্রেনের মধ্যে পড়ে যায়। এতে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড