বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মনোনয়ন প্রত্যাহার করেননি কোনো প্রার্থী

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৫ ইং
মনোনয়ন প্রত্যাহার করেননি কোনো প্রার্থী

প্রতিবেদক, মেহেরপুর সদর:
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে আগামী ৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেহেরপুর আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শেষে গতকাল রোববার (২০ এপ্রিল) ছিল মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের শেষ দিন। তবে কেউ এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।
এদিন সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন হাসেম আলী, সহসভাপতি পদে নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম বাবলু, সহ-সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল কুদ্দুস মেগা, লাইন সেক্রেটারি পদে খলিলুর রহমান, কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম ঝন্টু, সদস্য পদে মীর সোলায়মান খোকন ও আব্দুল কাদের।
নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সহকারী কমিশনার এ.এস.এম সাইদুর রাজ্জাক টোটন (পিপি, মেহেরপুর জজ কোর্ট) এবং মোখলেছুর রহমান স্বপন। নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব গঠনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।



কমেন্ট বক্স
notebook

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল