সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ট্রলি উল্টে খাদে : দু’গরুব্যবসায়ী আহত

  • আপলোড তারিখঃ ১২-১০-২০১৭ ইং
গাংনীতে ট্রলি উল্টে খাদে : দু’গরুব্যবসায়ী আহত
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ট্রলি উল্টে খাদে পড়ে দু’জন গরুব্যবসায়ী আহত হয়েছেন। আহতরা হলেন- গাংনী পৌর এলাকার থানাপাড়ার আব্দুল কাদেরের ছেলে ফারুক হোসেন (৩০) ও খোদা বকসের ছেলে আমিরুল ইসলাম (৩২)। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের মড়কা বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফারুক ও আমিরুলসহ আরো ৫-৬ জন গরুব্যবসায়ী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটে গরু বিক্রি শেষে একটি ট্রলিযোগে বাড়ি ফিরছিলেন। তারা গাংনী উপজেলার মড়কা বাজারের অদূরে পৌঁছালে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলিটি উল্টে খাদে পড়ে যায়। এতে ফারুক ও আমিরুল আহত হয়। এ সময় পথচারীরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাদের দু’জনের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড