শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ওয়ার্ড বিএনপির সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৫ ইং
মেহেরপুরে ওয়ার্ড বিএনপির সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ

মেহেরপুর সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড (পাটকেলপোতা, চাঁদপুর, পাটাপোকা, শিশির পাড়া) বিএনপির সম্মেলনে কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পাটকেলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমবাগানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়ার্ড কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সামস্ ই আলম ও তাহাজ রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সকমান আলী ও জাফর আলী। কমিটিতে সামস্ ই আলম ও জাফর আলী এবং তাহাজ রহমান ও সকমান আলী এই দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয়। কমিটি গঠনের শুরু থেকেই দুই গ্রুপই পাল্টাপাল্টি অভিযোগ তোলেন, উপস্থিত ভোটারদের ভেতরে আওয়ামী লীগের লোকজন আছে।

এ নিয়ে শুরু থেকেই উভয় গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ৬ নম্বর ওয়ার্ডের উপস্থিত ভোটারদের রেজিস্ট্রেশন শেষে বহিরাগতদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এসময় বহিরাগতদের সরানো নিয়ে দুই গ্রুপের লোকজনের ভেতরে শুরু হয় হাতাহাতি। পরবর্তীতে সেটি রূপ ন্যায় সংঘর্ষে। এতে উভয় গ্রুপের নেতা-কর্মীরা আহত হয়। পরবর্তীতে কমিটি গঠন কার্যক্রম স্থগিত করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফি। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমুল হোসেন মিণ্টু।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ