শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার শান্তিপাড়ায় নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২৫ ইং
দর্শনার শান্তিপাড়ায় নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

দর্শনায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দর্শনা পৌরসভার শান্তিপাড়ায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
এ অভিযানে শান্তিপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে আব্দুল হান্নান ওরফে কুটি বাবুর বসতবাড়ির আনুমানিক ১০০ গজ সামনে পাঁকা রাস্তার ওপর হতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় আ, হান্নান ওরফে কুটি বাবু (৫০) ও চম্পা খাতুন ওরফে চঞ্চলকে (২৭)। তাদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ