সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা মোহাম্মদপুরের মেধাবী ছাত্রের অকাল মৃত্যু : এলাকায় শোকের মাতম

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৭ ইং
দর্শনা মোহাম্মদপুরের মেধাবী ছাত্রের অকাল মৃত্যু : এলাকায় শোকের মাতম
আর ঘুম ভাঙলো না কলেজছাত্র সুজনের দর্শনা অফিস: দর্শনা মোহাম্মদপুর চাতালপাড়ার কলেজছাত্র সুজনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘুমের মধ্যে মৃত্যু যেন কোনভাবেই মেনে নিতে পারছে না কেউ। আবু সাঈদ সুজন (২২) দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর চাতালপাড়ার বিশিষ্ট চাউল ব্যবসায়ী আবুল বাসারের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছোট। দর্শনা সরকারী কলেজের ডিগ্রী ৩য় বর্ষের মেধাবী ছাত্র ছিলো সে। সুজনের পিতা জানান, গতপরশু সোমবার রাত ১১টার দিকে বাবা, মা ছোট বোনকে নিয়ে এক সাথে রাতের খাবার খেয়ে তার নিজের ঘরে শুতে যায় সুজন। সে প্রতিদিনি ৫ ওয়াক্ত নামাজ পড়তো। আমরা সবাই সবার মতো ঘরের দরজা দিয়ে ঘুমিয়ে পড়লে, ভোরে ফজরের আযান শুনে প্রতিদিনের ন্যায় সুজনকে ডাকি। এসময় সুজনের ঘুম না ভাঙ্গায় আমি নামাজের জন্য মসজিদের দিকে রওনা দিয় এবং তার মাকে বলি সুজনকে ডেকে মসজিদে পাঠিয়ে দাও। নামাজ পড়ে সুজনকে মসজিদে না পেয়ে বাড়িতে এসে দেখি সে তখনও ঘুমাচ্ছে। এর মধ্যে তার মা বেশ কয়েকবার ডাকাডাকি করে ঘুম থেকে না ওঠাই তিনিও নামাজ পড়তে নিজ ঘরে চলে যান। তারপর জানালা খুলে ডাকা শুরু করি। তাতেও তার ঘুম না ভাঙ্গায় মনে সন্দেহ হয়। পরবর্তিতে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তার শরীরে হাত দিয়ে দেখি তার শরীর ঠান্ডা হয়ে গেছে। এমতাবস্থায় তার মা ও আমার চিৎকারে বাড়ির আশে পাশের লোকজন ছুটে আসে এবং আমি বুঝতে পারি আমার সন্তান আর নেই। সুজনের পিতা আবুল বাশার তার প্রিয় সন্তানের ঘুমের ভিতরে মৃত্যু যেন কোনভাবেই মেনে নিতে পারছে না। তার এই ঘুমের মধ্যে আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার লাশ দেখতে শতশত নারী-পুরুষ সুজনের বাড়িতে ভীড় করে। গতকাল বাদ আসর দর্শনা বাজার মাঠে তার জানাযার নামাজ শেষে লাশ বাড়িতে রাখা হয় তার বড় ভাই রুমনের জন্য। রুমন সিঙ্গাপুর প্রবাসী। পরিবার পক্ষ জানায়, রাতের মধ্যে তার বড় ভাই চলে আসলে, আজ সকাল ১০টায় আজিমপুর কবরস্থানে সুজনের লাশের দাফনকার্য সম্পন্ন করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড