শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় অনির্বাণ থিয়েটারের পহেলা বৈশাখের কর্মসূচি ঘোষণা

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২৫ ইং
দর্শনায় অনির্বাণ থিয়েটারের পহেলা বৈশাখের কর্মসূচি ঘোষণা

দর্শনায় অনির্বাণ থিয়েটার পহেলা বৈশাখের কর্মসূচি ঘোষণা করেছে। ‘রাঙিয়ে এসো দিগি¦দিক’ স্লোগানে এ বছর পহেলা বৈশাখ নানা আয়োজন উদ্যাপিত হতে যাচ্ছে। দর্শনা অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, এবারের পহেলা বৈশাখে দর্শনা কলেজ মাঠে সংলগ্ন শহিদ মিনারে সকাল ৭টায় সুরে সুরে বর্ষবরণ, সকাল ৮টায় বৈশাখী শোভাযাত্রা, বিকেল ৫টায় বাংলার ঐতিহ্য ধারণ করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যা ৭টায় বৈশাখী ও বাংলা গানের আসর এবং কবিতা আবৃত্তির আসর বসবে। ইতোমধ্যে অনির্বাণ থিয়েটারের পক্ষ থেকে মাইকিং, চিঠিপত্র বিতরণ, সাজ-সজ্জার কাজ শুরু করা হয়েছে। অনির্বাণ থিয়েটার বাংলা ১৪০০ সাল থেকে দীর্ঘ ৩২ বছর ধরে দর্শনা কলেজ মাঠকে ঘিরে বৈশাখী মেলাসহ নানা আয়োজনে করে আসছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ