শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বারাদী ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২৫ ইং
মেহেরপুরের বারাদী ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নতুন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।

এসময় উপস্থিত নেতৃবৃন্দের সমর্থনে ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ ও সম্পাদক মনোনীত করা হয়। ওয়ার্ড কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মজিবার রহমান সভাপতি, মাহফুজুর হাসান তুহিন সাধারণ সম্পাদক, আলাল হোসেন সিনিয়র সহ-সভাপতি, শাহাদাত হোসেন যুগ্ম সম্পাদক, খন্দকার সোহাগকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান, বিএনপি নেতা মুজিবার মাস্টার, আব্দুর রশিদ, নজরুল ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ