জীবননগর উপজেলার উথলী সূর্য তোরণ ক্লাবের ১৯ বিঘা ৮ শতক জমির লিজ সংক্রান্ত উন্মুক্ত নিলাম সম্পন্ন হয়েছে। গতকার মঙ্গলবার বেলা সোয়া ১১টায় উথলী সূর্য তোরণ ক্লাবে এই নিলাম কাজ শুরু হয়। নিলামে ১৪ জন অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ ডাক ওঠে ২ লাখ ৮৭ হাজার টাকা। এনামুল হক ২ লাখ ৮৭ হাজার টাকায় জমিটি পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ডাক দেন আরিফুর রহমান মণ্টু (২ লাখ ৮৬ হাজার টাকা) এবং তৃতীয় সর্বোচ্চ ডাক দেন জিল্লুর রহমান (২ লাখ ৮৩ হাজার টাকা)। এসময় ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সহসভাপতি স্বপন আলী, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন