শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় জমির দাবিতে সাংবাদিক সম্মেলন

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২৫ ইং
দর্শনায় জমির দাবিতে সাংবাদিক সম্মেলন

দর্শনায় জমির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে খোকাই মল্লিকের ওয়ারিসেরা। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলনে ওয়ারিসগদের পক্ষে সুমন আহম্মেদ লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, মো. বরকত মল্লিক (কেরুজ ট্রাক ড্রাইভার), মো. রফিক মাস্টার (৫০), মো. আহাদ হোসেন (৩০)-সহ অজ্ঞাতনামা ৬-৭ ভূমিদস্যু। তারা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের জমি নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিকের মিথ্যা ও ভুল বুঝিয়ে পত্রিকার মিথ্যা সংবাদ প্রচার করছে। এই জমি বণ্টনের বিষয়ের আমরা চুয়াডাঙ্গা কোর্টে ৪৭/২০২৪ নং বণ্টন মামলা দায়ের করি। সেটি বর্তমানে চলমান আছে। এই কারণে তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গত ৫ মার্চ সন্ত্রাসী দলবল নিয়ে আমার ওপর আক্রমণ করে। পরে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তার রক্ষা পায়।

পরবর্তীতে আমি আমার ব্যক্তিগত কাজে ১১ মার্চ দামুড়হুদায় গেলে পুনরায় পরিকল্পিতভাবে আমার ওপর আক্রমণ চালায়। তখন আমি নিজ প্রাণ রক্ষার্থে সরকারি ৯৯৯ কল করে পুলিশের সহায়তার রক্ষা পায় ও বাড়িতে ফিরে আসি। এসব বিষয়ে আমরা দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ করেছি। পরবর্তীতে আমি আমার ওপর আক্রমণের বিষয়টি চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট-২ আদালতে অবগত করলে বিবাদীগণ উপস্থিত হয়ে মুচলেকা দেয়। তারপরও তারা আমার ও আমার পরিবারের ক্ষতি করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অসত্য ও বানোয়াট কথাবার্তা অপ্রচার করছে। তাদের কারণে আমাদের পরিবারের কেউ নিরাপদ নয়। তারা আমাদের যেকোনো সময় ক্ষতি করতে পারে। এ বিষয়ে আইনের আওতায় সুষ্ঠু সমাধান ও ন্যায় বিচার পাওয়ার জন্য সকলের নিকট আবেদন করছি।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ