শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সৎ মামার বিরুদ্ধে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২৫ ইং
সৎ মামার বিরুদ্ধে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ মামার বিরুদ্ধে। নানার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এই ঘটনা ঘটে। ওই শিশুর বাড়ি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মো. শাওন । ওই শিশুর পরিবার জানায়, ওই শিশু মায়ের সঙ্গে নানার বাড়িতে গত বৃহস্পতিবার বেড়াতে গিয়েছিল। শুক্রবার তার সৎ মামা মো. শাওন তাকে বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি গতকাল রোববার সকালে শিশুটি তার পরিবারকে জানায়। এসময় শিশুকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বলেন, ‘ধর্ষণের বিষয় কেউ আমাকে কিছু বলেনি। আমি লোকমুখে শুনেছি।’ এ বিষয়ে জানতে জীবননগর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান সুজন বলেন, ‘আমরা শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সে ব্যথা অনুভব করছে বলে জানিয়েছে। আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেফার্ড করেছি। কারণ এসব বিষয়গুলো তারাই দেখে। পরীক্ষার পর সঠিক বিষয় জানা যাবে।’

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শিশুটির বাড়ি জীবননগর। তবে ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী উপজেলা মহেশপুরে। সকালে ওই শিশুকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাকে চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে বলে জেনেছি। আমাদের থানায় অভিযোগ দিল আমরা বিষয়টি দেখব।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ