চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসেনের পিতা আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর শেকরাপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের জানাজা নামাজ গতকাল রাত সাড়ে ৮টায় দীননাথপুর শেকরাতলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তাঁকে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এদিকে, মাওলানা আনোয়ার হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের জানাজা নামাজ ও দাফন কাজে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির সাবেক সদস্য নূর নবী সামদানী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, বিএনপি নেতা মফিজুর রহমান মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাস, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহাবুল হক, গোলাম কবির স্বপন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক ইকরা, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম. হাসান এবং নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর গনী সামদানী ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন।
সমীকরণ প্রতিবেদন