শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় দস্যুতার প্রস্তুতিকালে বহু মামলার আসামি ওয়াসিম গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২৫ ইং
দর্শনায় দস্যুতার প্রস্তুতিকালে বহু মামলার আসামি ওয়াসিম গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন শান্তিপাড়া থেকে দস্যুতার প্রস্তুতিকালে বহু মামলার আসামি ওয়াসিম মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর চারটার দিকে দর্শনা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তান করে। এসময় তার নিকট থেকে একটি ধারালো ছুরি, একটি চাইনিজ কুড়াল ও ৪০ ফুট দীর্ঘ রশি উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত ওয়াসিম মন্ডল দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশনপাড়ার শাহাজাহান মন্ডলের ছেলে। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দস্যুতার প্রস্তুতির খবর পেয়ে দর্শনা থানা পুলিশের এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা শান্তিপাড়ায় অভিযান চালান। এসময় বহু মামলার আসামি ওয়াসিম মন্ডল ছুরি, চাইনিজ কুড়াল ও রশিসহ গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ধারালো অস্ত্র ব্যবহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনের আওতায় ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ