বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদুল কবির তাপস, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য এবং গোপালগঞ্জ সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শিপন রেজাকে সংবর্ধনা জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সড়কের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ উর রহমান লিপকন বলেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদল রাজপথে সাহসিকতার সঙ্গে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যারা জীবন বাজি রেখে লড়াই করছে, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কোনো অনুপ্রবেশকারী যেন সংগঠনে ঢুকতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচি তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোবেল ইসলাম সূর্য ও শিপন রেজা। তবে ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি আহমেদুল কবির তাপস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ বুদ্দিন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, সাদ্দাম হোসেন, জমির উদ্দিন, বনি আমিন সুমন, সহ-সাধারণ সম্পাদক শাহাজান আলী সান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, অর্থ সম্পাদক খন্দকার রিজন আহমেদ, সহ-যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, জীবননগর পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরণ হাসনাত রাসেল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি সজীব খান এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম খোকন।
সমীকরণ প্রতিবেদন