জীবননগর উপজেলার হাসাদাহ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় হাসাদাহ ইউনিয়নের মাঝেরপাড়ায় সংস্থার নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্থার সভাপতি শাহ নেওয়াজ পারভেজ সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নাসির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী যাদব কুমার প্রামাণিক, সিনিয়র সহকারী শিক্ষক ফরমান আলী, হাসাদাহ বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী হাজী কুতুবউদ্দিন, হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস সবুর, লুৎফর রহমান, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান এবং হাসাদাহ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম টপি।
এছাড়াও অনুষ্ঠানে সংস্থার কোষাধ্যক্ষ নাঈম উদ্দিন, সহসভাপতি আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য সেণ্টু মিয়া, সিহাব, রিফাত, রিয়াজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিরা পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও দোয়া জানিয়ে সাফল্য কামনা করেন এবং শিক্ষার গুরুত্ব ও মূল্যবোধ নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহম্মেদ।
সমীকরণ প্রতিবেদন