শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের মজলিশে শূরার অধিবেশন

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২৫ ইং
আলমডাঙ্গায় জামায়াতের মজলিশে শূরার অধিবেশন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার শূরা সদস্যদের নিয়ে অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ মজলিশে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আরি প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী দিনে এ দেশের জনগণ তাকিয়ে আছে জামায়াতে ইসলামীর দিকে, যে তারা একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। এই সমাজের প্রতিটি রন্ধে রন্ধে সুদ-ঘুষ, দুর্নীতি ছেয়ে আছে। তাই সকল জায়গায় অন্যায়-জুলুম নির্যাতন বন্ধের জন্য সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। অধিবেশনে বিগত ৩ মাসের বৈঠকগুলোর কাজের পর্যালোচনা করে বিবরণী পাঠ, অনুমোদন ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ মাধ্যমে সমাপ্ত করা হয়। অধিবেশনটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহা. মামুন রেজা।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ