শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ইয়াবা ও নগদ টাকাসহ দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২৫ ইং
দর্শনায় ইয়াবা ও নগদ টাকাসহ দুজন গ্রেপ্তার

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৪০০ টাকাসহ ২ জনকে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়, গত শনিবার রাত টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোবারকপাড়া গ্রাম থেকে আসামি মোছা. ডলি খাতুনকে (৫০) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া দর্শনা শান্তিপাড়া গ্রামের পিতা লুকমান মিয়ার ছেলে মো. বকুল মিয়াকে (২৮) ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। জব্দ করা হ ১০ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ