শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা থানার পাশে তিন বাড়িতে চুরি

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২৫ ইং
দর্শনা থানার পাশে তিন বাড়িতে চুরি

দর্শনা থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে কলেজপাড়ায় তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। জানালা ও গেট ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণ ও রুপার গহনা এবং মূল্যবান সামগ্রীসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

ভুক্তভোগীরা জানান, কলেজপাড়ার দুটি বাড়ির ভাড়াটিয়া-গ্রামঢু ব্যাংকের কর্মকর্তা সোলাইমান হক ও প্রভাষক রায়হান ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এ সুযোগে চোরেরা রায়হানের বাসা থেকে ১০ হাজার টাকা, ১০ ভরি রুপার গহনা ও ৪ আনার স্বর্ণের কানের দুল চুরি করে। একই এলাকার আরেকটি বাড়ির ভাড়াটিয়া, দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামের বাসায়ও চুরি হয়। জানালা ভেঙে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, শাড়ি ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোরেরা। এছাড়া সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেনের বাড়ির গ্রিল কেটে একটি নতুন মোবাইল ফোনসহ বেশকিছু মালামাল নিয়ে যায় চোরেরা।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তীতুমির বলেন, ‘ঘটনাটি জানতে পেরেছি। দুটি বাড়িতে চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি।’



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ