শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার পরানপুরে জেলা পরিষদ ও রিফিউজি কলোনির জমিতে মার্কেট নির্মাণ

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২৫ ইং
দর্শনার পরানপুরে জেলা পরিষদ ও রিফিউজি কলোনির জমিতে মার্কেট নির্মাণ

দর্শনার পরানপুরে রিফিউজি কলোনি ও জেলা পরিষদের জমি দখল করে মার্কেট ও হোটেল নির্মাণের পর এবার আবার গোডাউন নির্মাণের জন্য মাটি ভরাট করছে দখলদারেরা। স্থানীয় সূত্রে জানা যায়, পরানপুর গ্রামের মোশারফ হোসেন মুসার ছেলে শরিফুল ইসলাম, ভুট্টা ও রাকিব জেলা পরিষদের জমি ও রিফিউজি কলোনির অংশ দখল করে ইতোমধ্যে একটি হোটেল, চারটি দোকান ও একটি গোডাউন নির্মাণ করেছে। সম্প্রতি তারা আরও একটি গোডাউন নির্মাণের জন্য মাটি ভরাট শুরু করেছে।

জানা গেছে, ১৯৪৭ সালে দেশভাগের সময় পাকিস্তান সরকার সাড়ে চার একর জমির ওপর ৫২টি পাকা ঘর নির্মাণ করে রিফিউজি কলোনি গড়ে তোলে। সেই জমির পাশে থাকা জেলা পরিষদের জায়গাও দখলে নিচ্ছে তারা।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, কেউ বাধা দিলে দখলকারীরা গালিগালাজ ও হুমকি দেয়। গত বছর বাঁধা দিলে পুলিশ নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে সরকার পরিবর্তনের পর ভুট্টা জামায়াতে ও শরিফুল-রাকিব বিএনপিতে যোগ দিয়ে আবারও দখলের চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিকুর রহমান বলেন, ‘আমি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ তবে এ বিষয়ে দখলকারীদের মন্তব্য পাওয়া যায়নি, কারণ তারা এ বিষয়ে প্রশ্ন করলে গালিগালাজ করে বলেও অভিযোগ রয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ