সন্ত্রাসবিরোধী আইনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। গতকাল শনিবার তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার নম্বর ২০, তারিখ: ৫/০৪/২০২৫। দুপুর সাড়ে ১২টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
এদিকে, বিশেষ অভিযানে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সদর উপজেলার গোপিপুর গ্রামের মেহেদী শামীম এবং থানা পাড়ার সেলিম রেজার ছেলে রোহান ওরফে রিয়াদ হোসেন। তাদের পৃথক মামলায় গ্রেপ্তার করে মেহেরপুর সদর থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
সমীকরণ প্রতিবেদন