শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২৫ ইং
মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কমিটি গঠন

মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির অফিসে বাস মালিকদের এক সভায় পুরাতন কমিটি ভেঙে দিয়ে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়।
বাস মালিক আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হাফিজুর রহমান হাফি, শওকত হোসেন, ফজলু মিয়া, কাসেম আলী, আব্দুর রশিদ, নজরুল ইসলাম প্রমুখ।

পরে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির বর্তমান কমিটি ভেঙে দিয়ে আলমগীর হোসেনকে আহ্বায়ক ও শওকত আলীকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন নজরুল ইসলাম, রাহিদুজ্জামান, তাজুল ইসলাম, হাসানুজ্জামান ও আলমগীর হোসেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ