শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় গ’লায় র’শি দিয়ে হ’ত্যা চেষ্টা; পাঁচদিন পর মা’মলা

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় গ’লায় র’শি দিয়ে হ’ত্যা চেষ্টা; পাঁচদিন পর মা’মলা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে জমি কেনার বায়না বাবদ দেওয়া ১২ লাখ টাকা ফেরত চাওয়ায় এক নারীকে গলায় রশি পেঁচিয়ে হত্যাচেষ্টা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ দিন পর গতকাল শনিবার চারজনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী লিপি নামের ওই নারী প্রাণভয়ে নিজ গ্রাম ছেড়ে রঘুনাথপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, ‘ঘটনার পর থেকেই আসামিরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে নিজের বাড়িতে ফিরতে পারছি না। আমি পুলিশের কাছে অনুরোধ জানাই- এমন ব্যবস্থা নেওয়া হোক যাতে আমি নিরাপদে নিজের বাড়িতে থাকতে পারি। না হলে তারা আমাকে মেরে ফেলবে।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। ভুক্তভোগীকে হুমকির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ