পবিত্র ঈদুল ফিতরের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের মানুষের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহত আখতারুজ্জামান শোভনের পরিবারের পক্ষ থেকে নাহিদ এবং নিহত আল ইমরানের পরিবারের পক্ষ থেকে আনিসুর রহমান বক্তব্য দেন। এছাড়া বক্তব্য দেন মানবাধিকার কর্মী এইচ. আর. রজব, সাংবাদিক মুজাহিদ আল মুন্না, রেজাউল ইসলাম, মাহফুজ, এস. এম. তমাল, রাসেল আহমেদ, আকাশ, হাসানসহ আরও অনেকে। বক্তারা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমীকরণ প্রতিবেদন