শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে সামাজিক বিরোধে প্রাণ গেল যুবকের

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০২৫ ইং
কালীগঞ্জে সামাজিক বিরোধে প্রাণ গেল যুবকের

ঝিনাইদহের কালীগঞ্জে শহরের কাশিপুর বেদে পল্লীতে গত বৃহস্পতিবার ভোরে আবু তালেব (৩০) নামে এক সাপুড়েকে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসা ও সামাজিক বিরোধের জের ধরে রুবেল নামে এক যুবক একাই ঘুম থেকে আবু তালেবকে ডেকে বাড়ির ওপর খুন করেন। এসময় ঠেকাতে গিয়ে তালবের শ^শুর ছবেদ আলী (৬০) গুরুতর জখম হন। আবু তালেক কাশিপুর গ্রামের আইয়ূব হোসেনের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন তালবের শ^শুর ছবেদ আলী জানান, রাত ৩টার দিকে বাড়ির ওপর এসে ডাকাডাকি করে একই গ্রামের মঙ্গল আলীর ছেলে রুবেল হোসেন। ডাক শুনে আবু তালেব বাইরে বের হওয়া মাত্রই রুবেল তার হাতে থাকা লোহার রড দিয়ে বুকে আঘাত করেন। ঠেকাতে গেলে তাকেও আঘাত করা হয়। পরে তােেদর উদ্ধার করে প্রতিবেশীরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ অভিযুক্ত রুবেল হোসেনকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, তালেব ও রুবেল উভয় সাপ ও বানর খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করত। এ নিয়ে তাদের বিরোধ ছিল। এছাড়া মাদক কারবার ও পূর্বে কাশিপুর বেদে পল্লিতে রেজা নামে এক ব্যক্তি খুন হয়। পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ