শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আকন্দবাড়িয়ায় মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত, আহত চালক

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০২৫ ইং
আকন্দবাড়িয়ায় মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত, আহত চালক

দর্শনার আকন্দবাড়িয়া নতুনপাড়ার আখছেদের চায়ের চুলার আগুন থেকে মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোটরসাইকেল চালক ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাপু মিয়ার ছেলে শিমুল। জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাপু মিয়ার ছেলে শিমুল (২৬) দর্শনা ফিলিং স্টেশনে মুদি দোকানের জন্য প্লাস্টিকের কন্টিনেটারে ২০ লিটার পেট্রোল নিয়ে মোটরসাইকেলে করে আসছিল। এসময় শিমুল আকন্দবাড়িয়া নতুন পাড়ার আখছেদের চায়ের দোকানে পিয়াজু খাওয়ার জন্য ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল স্ট্যান্ড রাখতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এসময় মোটরসাইকেল থাকা প্লাস্টিকের কন্টিনেটার মোটর সাইকেলের নিচে পড়ে। এতে প্লাস্টিকের কন্টিনেটার মুখ খুলে পেট্রোল ছিটকে চুলার পড়ে আগুনে লেগে যায়। সাথে সাথে মোটরসাইকেল ও আক্কাস আলীর চায়ের দোকানে আগুন ধরে যায়। মোটরসাইকেল চালক শিমুল কোনো রকম পালিয়ে রক্ষা পেলেও দোকানের ভিতর আটকা পড়ে দোকানদারসহ বেশ কয়েকজন ক্রেতা। এরপর স্থানীয় লোকজন ছুটে এসে মাটি/বালি চাপা দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে মোটরসাইকেলটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ